প্রকাশিত হল ‘পোপ ফ্রান্সিস – বর্তমান প্রজন্মের পোপ এবং পরিযায়ন ও মানব পাচার’ শীর্ষক দুটো গ্রন্থ

বিগত ২৫ শে আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দে, ফা. ফ্রান্সিস সুনীল রোজারিও সম্পাদিত ‘পোপ ফ্রান্সিস – বর্তমান প্রজন্মের পোপ - জীবন ও স্বপ্ন, এবং পরিযায়ন ও মানব পাচার’ বিষয়ক দুটি গ্রন্থ বর্ধমানের চেতনা পাস্টোরাল সেন্টারে প্রকাশিত হয়েছে।

বই দুটিতে পোপ ফ্রান্সিসের জীবন ও দৃষ্টিভঙ্গি এবং পরিযায়ন ও মানব পাচারকে ঘিরে জটিল চ্যালেঞ্জগুলি তুলে ধরা হয়েছে।

পোপ ফ্রান্সিস – জীবন ও স্বপ্ন, বর্তমান প্রজন্মের পোপ গ্রন্থটি প্রকাশ করেন CCBI অভিবাসী কমিশনের এক্সিকিউটিভ সেক্রেটারি ফা. জেইসন ভাদাসেরি। প্রথম কপিটি তুলে দেওয়া হয় কলকাতা SMI প্রভিন্সের প্রভিন্সিয়াল সেক্রেটারি সিস্টার ললিতা পারমার-এর হাতে।

মূলত ইংরেজিতে লেখা বইটির হিন্দি সংস্করণ অনুবাদ করেছেন জিতেন্দ্র জিতাংশু। তিনি বলেন, হিন্দিভাষী পাঠকরা যাতে পোপ ফ্রান্সিসের বার্তা ও দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন, সেই উদ্দেশ্যেই তিনি অনুবাদ করেছেন।

দ্বিতীয় গ্রন্থ ‘পরিযায়ন ও মানব পাচার’ প্রকাশ করেন রাঁচির অ্যাডভোকেট সিস্টার মুক্তা মারান্ডি, SCNপ্রথম কপিটি তুলে দেওয়া হয় রায়গঞ্জের সিস্টার কবিতা SDS-এর হাতে।

এই বইটিতে পরিযায়নের পেছনের কারণ, মানব পাচারের ক্রমবর্ধমান সমস্যা এবং দুর্বল মানুষের শোষণ রোধের সম্ভাব্য উপায়গুলি পরীক্ষা করা হয়েছে।

পরিযায়ন ও মানব পাচার আজ বাংলা মণ্ডলীর জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এই বিষয়গুলি তুলে ধরার জন্য একটি বই লেখা প্রয়োজন বলে আমি অনুভব করেছি,” বলেন ফা. রোজারিও।

বাংলায় পরিযায়ন নিয়ে তাঁর বিস্তৃত গবেষণার উপর ভিত্তি করে ফা. রোজারিও মানুষের জীবনে এর প্রভাব এবং কীভাবে পরিযায়ী সম্প্রদায়গুলি স্থানীয় সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও ভাষার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে ধীরে ধীরে গন্তব্যস্থলে একীভূত হয়, তা বিশ্লেষণ করেছেন।

বাগডোগরার বিশপ পল সিমিক ফা. রোজারিওকে উভয় গ্রন্থ প্রকাশের জন্য অভিনন্দন জানান এবং বলেন যে এগুলি প্যারিশ লাইব্রেরিগুলির জন্য মূল্যবান সংযোজন হবে। ‘ক্যাথলিক কানেক্ট’ থেকে অনুলিখনে – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image