মিয়ানমারে আখা ও কায়ান এ দুইটি স্থানীয় ভাষায় রেডিও ভেরিতাস এশিয়ার সম্প্রচার কাজ শুরু

মিয়ানমারে আখা কায়ান এ দুইটি  স্থানীয় ভাষায় রেডিও ভেরিতাস এশিয়ার সম্প্রচার কাজ শুরু

 গত ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ , মিয়ানমারের ইয়াঙ্গুনে সেন্ট মেরী‘স ক্যাথিড্রালে পবিত্র আত্নার  অবতরণের পর্ব দিনে, আখা কায়ান এ দুইটি  স্থানীয় ভাষায় রেডিও ভেরিতাস এশিয়ার সম্প্রচারের কার্যক্রম উদ্বোধন করা  হয়েছে।

মিয়ানমারের ক্যাথলিক বিশপ সন্মেলনের সভাপতি এবং মিয়ানমার আরভিএ‘র পৃষ্ঠপোষক কার্ডিনাল চার্লস বো এই উদ্বোধনকে মিয়ানমার খ্রিস্টমণ্ডলীর জন্য এক আর্শীবাদিত দিন বলে অভিহিত করেন।

উল্লেখ্য আখা এবং কায়ান এ দুইটি  ভাষাভাষীর জনগণ মিয়ানমারের মধ্যে সবচেয়ে  ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাই রেডিও ভেরিতাসের মধ্য দিয়ে তাদের জীবনযাত্রার বৈশিষ্ট এবং রুপরেখা অন্যদের মাঝে তুলে ধরার এই কার্যকরী  উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উক্ত এই সম্প্রচারে মিয়ানমার আরভিএ ‘র শাখায় অন্যান্য ভাষা সেবার মতোই মোট আটটি বিভাগে বিষয়বস্তু তুলে ধরবে। এর মধ্যে রয়েছে প্রাত্যহিক বাণীপাঠ, রবিবাসরীয় ও ভাষ্য, খ্রিস্টমণ্ডলীর বিভিন্ন সংবাদ, যুব ও পারিবারিক অনুষ্ঠান, পোপ সংবাদ, পরিবেশ এবং আন্তঃধর্মীয় সংলাপ।

এছাড়া প্রতিদিন ৩০ মিনিট রেডিও সম্প্রচারের পাশাপাশি ইংরেজী  সংবাদ এবং অনুপ্রেরণামূলক তথ্যচিত্র ও প্রামান্যচিত্র প্রকাশ করা হবে।  

কার্ডিনাল চার্লস বো বলেন,“ আরভিএ ‘র এই সেবামূলক কাজের মধ্য দিয়ে ঈশ্বরের বাণী অন্যের মাঝে প্রকাশিত হবে। যা মানুষের আধ্যাত্নিক জীবনকে আরো নবীন করে তুলবে।”

আরো উল্লেখ্য যে, এই উদ্যোগের কার্যক্রম শুরু করার র্পূবে গত ১১ মে থেকে ২০ মে পযর্ন্ত মিয়ানমারের ক্যাথলিক বিশপ সন্মেলনের প্রাঙ্গনে আখা ও কায়ান ভাষায় নব নিযুক্ত আরভিএ কর্মীদের  জন্য বিশেষ এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে সগাও এবং পোও কারেন কর্মীরা ও অংশগ্রহণ করেন।

এই প্রশিক্ষণে মিয়ানমারের ক্যাথলিক বিশপ সন্মেলনের সামাজিক যোগাযোগ বিষয়ক দপ্তরের চেয়ারম্যান বিশপ, সেলসো বা  “প্রশিক্ষণার্থীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সমাজের প্রান্তিক ও উপেক্ষিত জনগোষ্ঠীর কাছে ঈশ্বরের মঙ্গলবাণী পৌছেঁ দেওয়ার আহ্বান জানান।

আরভিএ পৃষ্ঠপোষক কার্ডিনাল চার্লস বোমিয়ানমারের চলমান রাজনৈতিক সামাজিক সংকটের সময়ে আরভিএ (RVA)-কে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি সেতু হিসেবে তিনি উল্লেখ করেন।তিনি আরো বলেন   সময়ে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের সময়ে রেডিও ভেরিতাস শুভ সংবাদ মানুষের মাঝে  পৌঁছে দিচ্ছে।

মিয়ানমারে আখা কায়ান এ দুইটি  স্থানীয় ভাষায় রেডিও ভেরিতাস এশিয়ার  কার্যক্রম সম্প্রচার শুরু হওয়ার সে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের মধ্যে ধর্মীয় তথা মণ্ডলীর মধ্যে সুসমাচার প্রচার, সম্প্রদায়ভিত্তিক অংশগ্রহণগুলো  গনমাধ্যম চর্চার মাধ্যমে আরো ফলশালী হবে বলে প্রত্যাশা করা হয় । আরভিএ – সংবাদ