নটর ডেম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ

সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ

গত ২১ থেকে ২৪ এবং ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশে কমিউনিটি ভিত্তিক প্যালিয়েটিভ কেয়ারে শিক্ষার্থী নেটওয়ার্ক গঠন এবং এবিষয়ে সচেতনতা ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ।

কর্মজীবনের জন্য ২০ ঘণ্টার প্রশিক্ষণশীর্ষক কর্মসূচি গত ২১, ২২, ২৪ ২৮ জুন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি যৌথভাবে আয়োজন করে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি-বাংলাদেশ (আইপিসিএস-বি), প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি), এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকা (বিএনডিএএনএ)

কর্মসূচিতে প্যালিয়েটিভ কেয়ারের মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ দক্ষতা, কমিউনিটি অংশগ্রহণ, স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা, নার্সিং কেয়ার, আধ্যাত্মিক বিষয়াবলি, কেয়ারারদের চ্যালেঞ্জ, সামাজিক, অর্থনৈতিক আবেগগত বিষয়, মৃত্যু মৃত্যুপথযাত্রা, শোক এবং শোক-পরবর্তী সহায়তা বিষয়ে তাত্ত্বিক ব্যাবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ

এতে সেশন পরিচালনা করেন . নাঈম আহমেদ, অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ, ডা. নূরজাহান বেগম, ডা. মাহবুবা জাফরিন আহমদ, ডা. নিশা মর্তুজা, লায়লাতুল ফেরদৌস, রাহিমা আক্তার, শাহানা শারমীন, খালিদ আরাফাত অব্যয়, ডা. তাসনিম জেরিন, ডা. ওয়াই ওয়াই ম্রয় জন, ডা. মো. আশরাফ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি, রেজিস্ট্রার . ব্র্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক . মো. শহীদুল কবীর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

প্যালিয়েটিভ কেয়ার হলো এমন একটি সমন্বিত সেবা পদ্ধতি, যার মাধ্যমে নিরাময়-অযোগ্য রোগীদের শারীরিক কষ্ট, মানসিক অশান্তি এবং অন্যান্য ভোগান্তি লাঘব করে তাদের জীবনমান উন্নত করা হয়। পাশাপাশি রোগী তার পরিবারের জন্য প্রয়োজনীয় মানসিক, সামাজিক আধ্যাত্মিক সহায়তাও নিশ্চিত করা হয়। - নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ