জয়পুরহাট ধর্মপ্রদেশের সাধু পলের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস দিবস
গত ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, জয়পুরহাট ধর্মপ্রদেশের অন্তর্গত কাটাডাঙ্গা সাধু পলের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস দিবস।
এ দিবসের মূলসুর ছিল, “কৃষ্টি-সংস্কৃতির মধ্যে দিয়ে যীশুর দিকে যাত্রা”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৮০জন ছেলে-মেয়ে, ২জন ফাদার এবং ৩জন সিস্টার এই দিবসে অংশগ্রহণ করেন।
সিস্টার দিপালী আরেং ওআইসিএস এর গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। মূলবিষয়ের উপর আলোকপাত করেন ফাদার হেরোত মণ্ডল, ওএমআই।
তিনি বলেন, “যিশু খ্রিস্ট একটি মানব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর নির্দিষ্ট কৃষ্টি-সংস্কৃতি ছিল। তিনি মানুষের কৃষ্টি-সংস্কৃতি পরিহার করেননি বরং যা কল্যানদায়ক ও মানব সহায়ক তা পালন করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।”
“আমাদের সংস্কৃতিতে যা ভাল তা গ্রহণ এবং এরই মধ্যে দিয়ে আমরা যেন যীশুর নৈকট্য লাভ করি”, বলেন ফাদার মণ্ডল, ওএমআই।
পরিশেষে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কাজল গমেজ, ওএমআই পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন। তিনি তার উপদেশ বাণীতে নিজ নিজ সংস্কৃতির চর্চা, অপসংস্কৃতিকে পরিহার এবং ফেলে দেওয়ার সংস্কৃতি নয় বরং সংরক্ষণের সংস্কৃতির উপর জোর দেন। - ফাদার হেরোত মণ্ডল, ওএমআই
