পবিত্র পাস্কাপর্ব উদযাপন সাধু যোসেফ’স ক্যাথলিক গির্জা, সজনাবেড়িয়ায়

পবিত্র পাস্কাপর্ব উদযাপন সাধু যোসেফ’স ক্যাথলিক গির্জা, সজনাবেড়িয়ায়

বিগত ৫ই এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, সজনাবেড়িয়ার সাধু যোসেফ’স ক্যাথলিক গির্জায় পবিত্র পাস্কাপর্ব (ইস্টার) উৎসব গভীর ভক্তি ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। এই পবিত্র দিনে যীশু খ্রীষ্টের পুনরুত্থানের আনন্দে বিশ্বাসীরা একত্রিত হন।

এই অনুষ্ঠানে পাল পুরোহিত ফাদার ফিলিপ দুর্লভ বর খ্রীষ্টযাগ(ইস্টার ভিজিল) উৎসর্গ করেন। তাঁর প্রার্থনা ও ধর্মবাণী উপস্থিত সকলকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে এবং খ্রীষ্টের পুনরুত্থানের তাৎপর্য নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করে।

এই বিশেষ দিনে গির্জা ঘরটি সুন্দরভাবে সজ্জিত ছিল এবং প্রার্থনার সময় গানের দলের সুমধুর সংগীত পরিবেশন অনুষ্ঠানের গাম্ভীর্য ও আনন্দকে আরও বৃদ্ধি করে। ভক্তগণ সকলে মিলিত হয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেন এবং নতুন আশার আলোয় নিজেদের জীবনকে নবায়ন করার সংকল্প গ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে সকলেই পরস্পরের সঙ্গে ইস্টারের শুভেচ্ছা বিনিময় করেন এবং খ্রীষ্টের ভালোবাসা, শান্তি ও আশার বার্তা ছড়িয়ে দেন।

এইভাবে সাধু যোসেফ’স ক্যাথলিক গির্জা, সজনাবেড়িয়ায় ইস্টার উদযাপন অত্যন্ত সুন্দর ও স্মরণীয় হয়ে ওঠে।

প্রতিবেদন - সৌম প্রামানিক

চিত্র - সুমন দাস