কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গত ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, কৃষ্ণনগর ধর্মপ্রদেশের হবিবপুর এলাকার অন্তর্গত রাঘবপুর অঞ্চলে অবস্থিত ডমিনিক সাভিও স্কুলে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ফাদার সুপ্রিয়। এছাড়া অন্যান্য ফাদার - সিস্টারগণ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক ও অভিভাবিকাগনদের উপস্থিতি পরিবেশটিকে আনন্দমুখর করে তুলেছিল।
অনুষ্ঠানটির সূচনা হয় পতাকা উত্তোলন, মশাল দৌড় এবং প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে।
এরপর ক্রমানুসারে প্রত্যেক শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের আলাদা আলাদা খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানটির ধারা চলতে থাকে। অবশেষে প্রত্যেক শ্রেণীর প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার মাধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এই ক্রীড়া প্রতিযোগিতায় দৃষ্টি আকর্ষিত খেলা গুলির মধ্যে বিশেষ কিছু খেলা ছিল যেমন - অভিভাবক ও অভিভাবিকাদের খেলা, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের খেলা ইত্যাদি।
ক্রীড়ার প্রতিযোগিতাটির সমাপ্তির বিহুল বাজানো হয় জাতীয় সংগীতের মাধ্যমে।
প্রতিবেদন - শিপ্রা ব্যানার্জি