কলকাতার চিঠি

কলকাতার চিঠি
আপনাদের ভালোবাসাতেই আমাদের পথচলা, আপনাদের নিয়েই আমাদের RVA পরিবার।
গত ১৫ নভেম্বর ২০২৬, রেডিও ভেরিতাস এশিয়ার শ্রোতা ও দর্শক সম্মেলনে আপনাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলি আমাদের কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।
যাঁরা সেদিন আমাদের এই মিলনমেলায় যোগ দিয়ে আনন্দ, ভালোবাসা ও নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। এই বিশেষ অনুষ্ঠানে আমরা শুনব আপনাদেরই অভিজ্ঞতা, অনুভূতি ও ভালো লাগার কথা।
আর যাঁরা নানা কারণে সেদিন আমাদের সঙ্গে থাকতে পারেননি, তাঁদের জন্য রইল এই বিশেষ ভালোবাসার নিবেদন। আপনারা দূরে থাকলেও আমাদের হৃদয়ের খুব কাছেই রয়েছেন।
আগামী দিনেও এভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, উৎসাহ ও আশীর্বাদ আমাদের পথচলার প্রতিটি মুহূর্তে সহযাত্রী হয়ে থাকুক।
আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের অনুপ্রেরণা। ভালোবাসার এই বন্ধন অটুট থাকুক চিরকাল।

 

Bengali pop up image