কলকাতার চিঠি
কলকাতার চিঠি
ভোর তখনও পুরোপুরি ফোটেনি। কলকাতার অলিগলি নিস্তব্ধ। আর সেই নীরবতা ভেঙে রেডিও থেকে ভেসে আসে এক গম্ভীর, পরিচিত কণ্ঠ— যে কণ্ঠের সঙ্গে বাঙালির মহালয়া আজও অবিচ্ছেদ্য। তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। মহিষাসুরমর্দিনী ছাড়া বাঙালির দুর্গাপুজো অসম্পূর্ণ।
এই ভিডিওতে রইল সেই কিংবদন্তি মানুষটির গল্প, আকাশবাণী কলকাতার সেই ইতিহাস, আর আমাদের নস্টালজিয়া।
আপনারও কি মহালয়া শুরু হয় এই কণ্ঠস্বর শুনে? কমেন্টে জানাতে ভুলবেন না!
সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও।
