সংবাদ পাকিস্তানের ক্যাথলিক ধর্মগুরুঃ “সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই আমাদের বাণীপ্রচারের ভিত্তি” ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য ফেডারেশন অব এশিয়ান বিশপস' কনফারেন্স (এফএবিসি)-এর দ্বাদশ প্লেনারি সম্মেলনকে ঘিরে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন পাকিস্তান ক্যাথলিক বিশপস' কনফারেন্সের সভাপতি ও হায়দরাবাদ ধর্মপ্রদেশের বিশপ স্যামসন শুকারদিন।