মাতামণ্ডলী সর্বদাই যুবাদের আহ্বান করেন যেন পুনরুত্থিত যীশুর স্পর্শে যুবাদের হৃদয় মন উন্মুক্ত থাকে এবং যীশুর স্পর্শে যুবাদের ভেতরের প্রাণশক্তি, স্বপ্ন, উৎসাহ ও আশা পুনরুদ্ধার করতে সক্ষম হয়ে উঠে।
এই বছরের জাতীয় যুব দিবসটি হোক নবজাগরণ ও খ্রীষ্টের জীবন্ত সাক্ষী হওয়ার জীবনাহ্বান, অন্ধকারে আলো ছড়ানো, হতাশায় আশা জাগানো, বিভেদের মাঝে ঐক্যের সেঁতু তৈরি করা, সমাজ রূপান্তর ও নবীন উদ্দীপনা নিয়ে যাওয়ার এক যুব মহোৎসব।
যুব দিবসের মূল কেন্দ্র হচ্ছে যুব ক্রুশ। যুব দিবস পালনের উদ্দেশ্য যুব ক্রুশ এক ধর্মপ্রদেশে হতে আরেক ধর্মপ্রদেশে যাত্রা করে কড়া নাড়ে প্রত্যেক যুবাদের হৃদয়ে।