এফএবিসি যোগাযোগ দপ্তরের আলোকপাত - সমগ্র এশিয়ায় ডিজিটাল মাধ্যমে ধর্মপ্রচার এবং সিনোডাল মিশনের ওপর

এফএবিসি দ্বাদশ পূর্ণাঙ্গ অধিবেশনে ফেডারেশন অফ এশিয়ান বিশপস' কনফারেন্সেস অফিস ফর সোশ্যাল কমিউনিকেশন (FABC-OSC) আলোকপাত করেছে ডিজিটাল মাধ্যমে ধর্মপ্রচার, সিনোডাল যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতায় তাদের ক্রমবর্ধমান ভূমিকার ওপর।

ফেডারেশন অফ এশিয়ান বিশপস' কনফারেন্সেস অফিস ফর সোশ্যাল কমিউনিকেশন (FABC-OSC) ২১শে জুলাই অনুষ্ঠিত দ্বাদশ এফএবিসি পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থাপিত একটি প্রতিবেদনে ডিজিটাল মাধ্যমে ধর্মপ্রচার, সিনোডাল যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতায় তাদের ক্রমবর্ধমান ভূমিকার ওপর আলোকপাত করেছে

প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে কীভাবে যোগাযোগ ব্যবস্থা এশিয়া জুড়ে মণ্ডলীর ধর্মপ্রচার, সংলাপ এবং সংহতির মিশনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে

২০২৫ খ্রিস্টাব্দের মার্চ মাসে বিশপ মার্সেলিনো আন্তোনিও মারালিট জুনিয়রকে চেয়ারম্যান এবং ফাদার জন মি শেনকে নির্বাহী সচিব হিসেবে নিয়োগ দেওয়াটা ছিল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা এই দপ্তরের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে। ফিলিপাইনের কেজন সিটিতে অবস্থিত রেডিও ভেরিটাস এশিয়া (আরভিএ) ক্যাম্পাসে কেন্দ্র করে এই দপ্তরটি যোগাযোগের মাধ্যমে সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি এশিয়ার মণ্ডলীগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার উপর মনোযোগ দিয়েছে

এই মিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে রেডিও ভেরিটাস এশিয়া, যা মহাদেশের শীর্ষস্থানীয় ক্যাথলিক মাল্টিমিডিয়া নেটওয়ার্ক। ২০২৫ খ্রিস্টাব্দের আগস্টে ম্যানেজার হিসেবে নিযুক্ত ফাদার ফেলমার ফিয়েল, এসভিডির নেতৃত্বে, আরভিএ তার ভাষা পরিষেবা এবং আঞ্চলিক অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার করেছে। প্রতিবেদনে মিয়ানমার ভাষা পরিষেবার সাথে নিয়মিত সমন্বয় পুনরুদ্ধার এবং তাইওয়ানের ম্যান্ডারিন কেন্দ্রের সাথে নবায়িত সহযোগিতার ওপর আলোকপাত করা হয়েছে, যা আস্থা ও আঞ্চলিক অংশীদারিত্ব পুনর্গঠন করেছে

এই দপ্তরটি সার্বজনীন মণ্ডলীর জীবন ধারার প্রধান ঘটনাবলী প্রচারের ক্ষেত্রেও একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল। আরভিএ-র বহুভাষিক প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এশিয়া জুড়ে ক্যাথলিকরা পোপ ফ্রান্সিসের মহাদেশীয় ধর্মীয় সফর অনুসরণ করেছেন, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, প্রার্থনার মাধ্যমে কনক্লেভের সঙ্গে ছিলেন এবং পোপ লিও চতুর্দশের নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। এই প্রচারের ফলে লক্ষ লক্ষ ক্যাথলিক ভৌগোলিক ও ভাষাগত বাধা সত্ত্বেও এই ঘটনাগুলোতে আধ্যাত্মিকভাবে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিলেন

পরিবেশগত যোগাযোগ ছিল আরেকটি প্রধান কেন্দ্রবিন্দু। ‘লাদাতো সি’- এর দশম বার্ষিকী উপলক্ষে এফএবিসি-র যাজকীয় পত্রের জবাবে, দপ্তরটি একটি মহাদেশব্যাপী প্রচারাভিযান শুরু করে, যার মধ্যে ছিল ওয়েবিনার, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, স্থানীয় গির্জার গল্প বলার উদ্যোগ এবং ‘দ্য ভয়েস ফর আওয়ার কমন হোম: লাদাতো সি’ ইন এশিয়া’  নামক প্রকাশনা। এই প্রচারাভিযানটি ক্যাথলিকদেরকে তাদের দৈনন্দিন জীবনে পরিবেশের প্রতি যত্নকে একীভূত করতে এবং পরিবেশগত রূপান্তরের স্থানীয় অভিজ্ঞতাগুলো সহভাগিতা করে নিতে উৎসাহিত করেছিল

ফেডারেশন অফ এশিয়ান বিশপস' কনফারেন্সেস অফিস ফর সোশ্যাল কমিউনিকেশনের (FABC-OSC) কর্ণধারগণ।

প্রতিবেদনে সংকটকালীন সময়ে যোগাযোগের ওপরও জোর দেওয়া হয়েছে। ২০২৫ খ্রিস্টাব্দের মার্চ মাসে মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর, এফএবিসি-ওএসসি তথ্য আদান-প্রদানের সমন্বয় সাধন করে, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর গল্পগুলো তুলে ধরে এবং মানবিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য অন্যান্য এফএবিসি অফিসের সাথে সহযোগিতা করে। এটি এশিয়ান মিশন কংগ্রেস এবং গ্রেট পিলগ্রিমেজ অফ হোপ-সহ চার্চের প্রধান অনুষ্ঠানগুলোর গণমাধ্যম কভারেজেরও সমন্বয় সাধন করে

দপ্তরটি ডিজিটাল ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কথা জানিয়েছে। ২০২৫ খ্রিস্টাব্দের শেষ নাগাদ, রেডিও ভেরিটাস এশিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মগুলো জুড়ে এর অনলাইন শ্রোতার সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ১২.৬ লক্ষ অনুসারীতে পৌঁছেছে। আরভিএ-এর ভিয়েতনামী সার্ভিসও তার সম্প্রসারিত অনলাইন কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ইউটিউবের সিলভার প্লেবাটন লাভ করেছে

২০২৫ খ্রিস্টাব্দের ডিসেম্বরে, চার্চের মিশনে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা সৃষ্ট সুযোগ এবং নৈতিক প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করার জন্য দপ্তরটি হংকং-এ ৪০ জনেরও বেশি বিশপ ও যোগাযোগ নেতৃবৃন্দকে এবং ভ্যাটিকানের যোগাযোগ বিষয়ক ডিকাস্টারির প্রতিনিধিদের একত্রিত করেছিল

প্রতিবেদনে ইন্দোনেশিয়ান বিশপস কনফারেন্সের যোগাযোগ দপ্তরের সাথে অংশীদারিত্বের মাধ্যমে দ্বাদশ এফএবিসি পূর্ণাঙ্গ অধিবেশনের গণমাধ্যম প্রচার সমন্বয়ে দপ্তরটির ভূমিকার ওপরও আলোকপাত করা হয়েছে, যা নিশ্চিত করেছে যে অধিবেশনের আলোচনা এবং যাজকীয় অগ্রাধিকারগুলো এশিয়া ও তার বাইরের মানুষদের কাছে পৌঁছায়

ভবিষ্যতের দিকে তাকিয়ে, দপ্তরটি বেশ কয়েকটি বড় উদ্যোগ ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে ম্যানিলায় এশিয়ান ক্যাথলিক ডিজিটাল ইনফ্লুয়েন্সার্স কনফারেন্স, ম্যাকাউতে "ম্যাগনিফিকা হিউম্যানিটাস এবং এশিয়ায় ধর্মপ্রচারের সিনোডাল পদ্ধতি" শীর্ষক এফএবিসি-ওএসসি বিশপদের সভা, এবং বিশ্ব যুব দিবস কোরিয়া ২০২৭-এর জন্য যোগাযোগ সহায়তার প্রস্তুতি

“সিনোডাল রূপান্তরের আহ্বান এবং এশিয়ায় সেতু ও সেতুবন্ধন নির্মাতা হওয়ার মিশন” (The Call to Synodal Conversion and the Mission to Be Bridges and Bridge-Builders in Asia) এই প্রতিপাদ্যের অধীনে এফএবিসি’র পূর্ণাঙ্গ অধিবেশন চলমান থাকায়, প্রতিবেদনে এই বিষয়টির ওপর জোর দেওয়া হয়েছে যে, যোগাযোগ মাধ্যম মণ্ডলীর সিনোডাল জীবন ধারার প্রকাশে একটি অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে, যা এশিয়ার স্থানীয় মণ্ডলীগুলোর মধ্যে ঐক্যকে শক্তিশালী করার পাশাপাশি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সুসমাচার পৌঁছে দিচ্ছে প্রতিবেদন - গ্যাব্রিয়েল আবদি সুসান্তো। অনুবাদ – অতনু দাস।

Tags
Bengali pop up image