মণ্ডলীতে যাজকদের আহ্বান বৃদ্ধি প্রসঙ্গে একত্রিত হয়েছেন ফিলিপাইনের বিশপ সম্মিলনী
গত ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ফিলিপাইন মহাধর্মপ্রদেশের অর্ন্তগত সেবু মেট্রোপলিটন ক্যাথিড্রালের আর্চবিশপ আলবার্তো উয়, বিশপ‘স সম্মিলনীতে স্থানীয় যাজকদের ক্রমবর্ধমান বার্ধক্যের প্রেক্ষাপটে নুতন যাজক হওয়ার আহব্বানের বিষয়টি জোরালো ভাবে ব্যক্ত করেছেন।
তিনি তাঁর বক্তব্যে ধর্মপ্রদেশগুলোর মধ্যে যাজকদের বর্তমান সংখ্যা এবং বার্ধক্যের কথা উল্লেখ বলেন যে, “ ফিলিপাইন মহাধর্মপ্রদেশের মধ্যে মোট ৩৮৬ জন যাজক অনেক গুরুত্বের সাথে প্রেরিত্যিক কাজ করে যাচ্ছেন। কার্যপরিধির ক্ষেত্রে যাজকদের এই সংখ্যা সন্তুষ্টজনক নয় । এছাড়া, এদের মধ্যে অনেকেই বার্ধক্যজনিত কারনে সমভাবে প্রেরিত্যিক কাজ করতে অপারগ । এটা ধর্মপ্রদেশের ভবিষ্যতের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাড়াবে। এক্ষেত্রে ধর্মপ্রদেশীয় যাজকদের আহব্বান বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে ”।
বর্তমানে ( চার দশমিক ছয় ) ৪.৬ মিলিয়নের ও বেশি ক্যাথলিকদের মধ্যে ধর্মপ্রদেশীয় যাজকগণ ১৭০টির ও বেশি ধর্মপল্লীতে সেবা দিয়ে যাচ্ছেন। তবে ষাট শতাংশ যাজকদের বয়স পঞ্চাশোর্ধ্ব এর বেশি এবং প্রায় এক তৃতীয়য়াংশ যাজকদের সংখ্যা অন্তত ষাট বছর।
সিবিসিপি বার্তায় বিশপ বলেন যে, তরুণ যাজকদের সংখ্যা খুবই কম। এর মধ্য দিয়েও প্রেরিত্যিক কাজ মোটামুটি ভালো চললেও ধীরে ধীরে বয়স্ক যাজকদের মধ্যে কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে। আজ যারা সক্ষমতার সাথে কাজ করছে আগামী দিন গুলোতে তাদের কর্মস্পৃহা স্বাভাবিকভাবেই কমে আসবে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে “আগামী আট বছরের মধ্যে অনেক যাজকগণদের বয়সের কারনে কর্মদক্ষতা লোপ পাবে এবং ধর্মপ্রদেশের মধ্যে যাজকদের অভাব দেখা দিতে পারে। তাই ভবিষত্যের জন্য এখনই আহব্বান বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।”
এছাড়া তিনি আরো উল্লেখ করেন যে যুগোপযোগী অনুযায়ী যাজকদের বিভিন্ন বিষয়ে আরো প্রশিক্ষন দেওয়া প্রয়োজন, এবং ধর্মপল্লীর কাজগুলোকে সক্রিয় রাখতে স্থানীয় খিষ্টভক্তদের সাথে যুবা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের আরো বেশি দায়িত্ব ন্যস্ত করা দরকার ।এদেরকে মণ্ডলীতে আধ্যাত্নিকভাবে গড়ে তোলার প্রয়াস সৃষ্টি করতে হবে বলে মনে করেন বিশপ।
এছাড়া সিবিসিপি বার্তা অনুযায়ী আরো উল্লেখ করা হয়েছে যে, এই বিশপ সম্মিলনীতে যাজকদের কল্যাণে বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং তিনি মানবসম্পদ বোর্ড গঠনের ঘোষণা দেন এবং সাধারণ কর্মীদের ন্যায্য বেতন এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয় । আরভিএ – সংবাদ