সিবিসিবি সেন্টারে অনুষ্ঠিত হলো সিনড বিষয়ক এনিমেশন সেমিনার

বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর অয়োজনে আসাদগেট (সিবিসিবি) সেন্টারে অনুষ্ঠিত হলো সিনড বিষয়ক এনিমেশন সেমিনার

গত থেকে মে ২০২৬ খ্রিস্টাব্দবাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর অয়োজনে আসাদগেট (সিবিসিবি) সেন্টারে অনুষ্ঠিত হলো সিনড বিষয়ক এনিমেশন সেমিনার

পবিত্র আত্মার নিকট প্রার্থনার মাধ্যমে এই সিনড বিষয়ক এনিমেশন সেমিনার শুরু করা হয়। দুইদিন ব্যাপি এই সেমিনারটি পরিচালনা করেন এফএবিসি ভাইস প্রেসিডেন্ট কার্ডিনাল পাবলো ভিরজিগ্লিও সিয়োগকো ডেভিড অ্যাম্বো।

এই এনিমেশন সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থানরত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল, কার্ডিনাল প্যাট্রিক ডিরোজারিও, ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডিক্রুজ, চট্রগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, বিশপ জের্ভাস রোজারিও, বিশপ জেমস রমেন বৈরাগী, বিশপ সেবাস্টিয়ান টুডু, বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, বিশপ ইম্মনুয়েল কানন রোজারিওবিশপ সুব্রত বি. গমেজ এবং ফাদার পল গমেজ, বিশপ ইলেক্ট।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের আটটি ধর্মপ্রদেশ থেকে আগত ফাদার, বিভিন্ন সম্প্রদায়ের সিস্টার এবং খ্রিস্টভক্তগণ মিলে প্রায় ৬৭জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।

এই সেমিনারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিলো সিনড বিষয়ক এনিমেশন যা মন্ডলীর সর্বস্তরের মানুষের কাছে প্রচার প্রকাশ করা।

সিনড বিষয়ক এনিমেশন সেমিনারে অংশগ্রহণকারীগণ

এই সেমিনারের শুরুতেই বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সভাপতি এবং ঢাকা ধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডিক্রুজ তার স্বাগত বক্তব্যে কার্ডিনাল ডেভিড অ্যাম্বোকে বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর এবং সকল খ্রিস্টভক্তদের পক্ষ থেকে বাংলাদেশে সুস্বাগত জানান।

তিনি কার্ডিনাল অ্যাম্বো পরিচয় তুলে ধরে বলেন, কার্ডিনাল অ্যাম্বো একজন বাইবেল বিশারদ এবং অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি, এছাড়া তিনি এফএবিসি সহ- সভাপতি। তিনি একজন সাধারণ এবং বন্ধুসুলভ মানুষ।

আর্চবিশপ কার্ডিনাল অ্যাম্বোকে উদ্দেশ্য করে বলেন, “আজ এখানে বাংলাদেশের আটটি ধর্মপ্রদেশ থেকে যে সকল ব্যক্তিগণ উপস্থিত আছেন তারা সবায় বাংলাদেশ খ্রিস্টমণ্ডলীর সিনোডাল যাত্রায়  একসাথে কাজ করে যাচ্ছেন।

 তিনি আরো আশা ব্যক্ত করেন বলেন, “কার্ডিনাল অ্যাম্বো সহায়তায় সিনোডাল মণ্ডলীর আলোকে  আমরা আরো অনেক গুরুত্বরপূর্ণ বিষয় জানতে এবং কার্যক্ষেত্রে প্রয়োগ করতে পারবো।

কার্ডিনাল অ্যাম্বো তার উপস্থাপনায় বলেন, “সিনোডালিটি মূলত কোনো শাসনব্যবস্থা বা সংগঠনগত সংস্কার নয়। এটি হলো সেইভাবে মন্ডলীকে অনুভব করার এক অভিজ্ঞতা, যেমনটি প্রভু চেয়েছিলেন। একটি জনগোষ্ঠী যারা একসঙ্গে পথ চলে, যাদের মধ্যে পবিত্র আত্মা সত্যিকারভাবে কাজ করছে, এবং যারা পরস্পরের প্রতি যথেষ্ট মনোযোগ দিলে সেই আত্মার উপস্থিতি চিনতে সক্ষম হয়।

সিনড বিষয়ক এনিমেশন সেমিনারে ধর্মপ্রদেশ পর্যায়ে দলীয় আলোচনা

তিনি আরো বলেন, “আমরা যখন আত্মার মধ্যে সংলাপের অভিজ্ঞতা লাভ করেছি এবং একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনেছি, আর ঠিক তখনই আমাদের মাঝে তাঁর উপস্থিতি আমরা অনুভব করেছি।

কার্ডিনাল অ্যাম্বো  আরও বলেন, “বাংলাদেশের মতো একটি মন্ডলীর ক্ষেত্রে যা ছোট, প্রায়শই নীরব উপস্থিতির মধ্যে থাকে এবং বহু ধর্মীয় ঐতিহ্যের মাঝে অবস্থান করে। এই অবস্থায় মন্ডলীর উপস্থিতি নির্ভর করে প্রত্যেকে কীভাবে জীবনযাপন করে, কথা বলে, সম্পর্ক গড়ে তোলে এবং সেবা করে তার উপর।

একটি সিনোডাল মন্ডলীর বৈশিষ্ট্য হবে সবাই মিলে একসাথে যাত্রা করা, এক সাথে বসবাস করা এবং অন্যের কথা শুনা,” বলেন কার্ডিনাল অ্যাম্বো

সেমিারে একজন অংশগ্রহণকারী বলেন, “এই সেমিনার থেকে আমি শিখতে পেরেছি যে, প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরস্পরের কাছে যেতে পারব এবং মনযোগ দিয়ে অন্যদের কথা শুনব।

একজন  সিস্টার  তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “সিনোড মন্ডলী আমাদেরকে আহ্বান জানায় শুধু কথা বলার জন্য নয়, বরং অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এক সাথে যুক্ত থেকে পথ চলতে হবে।

এই সেমিনারে আলোচনার প্রতিটি ধাপে সিনড প্রক্রিয়ার আলোকে ব্যক্তিগত অনুধ্যানে পবিত্র আত্মার কণ্ঠস্বর শুনে দলীয় আলোচনার মধ্যদিয়ে প্রশ্নের উত্তর লিপিবদ্ধ এবং দলীয় উপস্থাপন করা হয়। 

পরিশেষে বিশপ জের্ভাস রোজারিও কার্ডিনাল অ্যাম্বো প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “আমরা সিনোডালিটির  যতটুকু বিষয় নিজেদের মধ্যে চর্চা করে যাচ্ছি তার আরো বেশি বিষয় হয়ত অসম্পূর্ন রয়ে গেছে। তবুও আমরা ধর্মপ্রদেশ ধর্মপল্লী ভিত্তিক জোরালোভাবে আরো আগ্রহ নিয়ে কাজ করে যাব যেন এই সিনোডালিটি আমাদের মধ্যে আরো একতা আনয়ন করতে পারে।” -  আরভিএ সংবাদ