সেন্ট ক্যাথারিনা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ কর্মসূচী

 গত ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ , ময়মনসিংহ ধর্মপ্রদেশের ঝলঝলিয়া ধর্মপল্লীর অর্ন্তগত সেন্ট ক্যাথারিনা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে, “প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ু রক্ষায়, আমাদের ভবিষ্যতের জন্য।” এই মূলভাবের আলোকে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনামূলক সহভাগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

উক্ত এই অনুষ্ঠানে  , প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিস্টার ফাল্গুনী কস্তা আরএনডিএম তার বক্তব্যে বলেন “ প্রকৃতি  হলো আমাদের অনুপ্রেরণার উৎস। প্রকৃতির বিচিত্র দান, উদারতা ও ঐশ্বর্য প্রতিনিয়ত আমাদের জীবনকে করে তুলছে সমৃদ্ধশালী । সকল প্রাণের উৎস এই প্রকৃতি নিজেকে বিকিরিত করতে করতে আজ ধাবিত হচ্ছে ধ্বংসেরই পথে।”

“আমাদের অসচেতনতা ও উচ্চাকাঙ্খাই হয়ে উঠছে এর নির্মম পরিহাস । ফলশ্রুতিতে পরিবর্তিত হচ্ছে জলবায়ু এবং এর নেতিবাচক প্রভাবে মানবজীবনে ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতে তা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।” বলেন সিস্টার কস্তা ।   

উক্ত স্কুলের একজন শিক্ষক তার বক্তব্যে বলেন ,“ ধরিত্রী মাতাকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, নির্মল পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে আমাদের এই ক্ষুদ্র্র প্রয়াস।  সিস্টার,  শিক্ষক , শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সর্বোপরি  আমরা  সকলেই যেন আরো সচেতন হয়ে পরিবেশ রক্ষায় নিজেদের আরো সম্পৃত্ত করতে পারি ।”

“তাই আমরা বিদ্যালয় প্রাঙ্গণে ৬৭ টি গাছ রোপণ করেছি। এই কর্মসূচীকে বাস্তবায়ন করতে শিক্ষার্থীগণ তাদের  নিজস্ব উদ্যোগে  গাছ কেনার জন্য আর্থিক ভাবে সহায়তাও প্রদান করেছে। ”

একজন শিক্ষার্থী তার অনুভূতি ব্যক্ত করেন বলেন “আজ আমি আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গনে ,বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আনন্দ উপলব্ধি করছি।কারন এই গাছ থেকে আমরা সুন্দর নির্মল পরিবেশ পাব। অক্সিজেন গ্রহণ করতে পারবো। “

আরো উল্লেখ্য পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ কর্মসূচীর  বিশেষ  উদ্দেশ্য হলো,  সুস্থ, সুন্দর, সবুজ পরিবেশ শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে যেমন বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে একই সাথে শিক্ষার্র্থীরা বিভিন্ন ধরণের গাছ ও তার উপকারিতা সম্পর্কে জানতে পারবে। আর নিজেদের হাতে রোপিত গাছের যত্ন করার মাধ্যমে তারা প্রকৃতির সাথে আরো একাত্ব হতে পারবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সজীব- সুন্দর প্রকৃতি রেখে যেতে পারবে।

উক্ত এই  পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানের সিস্টার, শিক্ষক ও  শিক্ষার্থীসহ প্রায় ১৯০ জনের মতো উপস্থিত ছিলো। সংবাদ – সিস্টার ফাল্গুনী কস্তা আরএনডিএম ।   

Bengali pop up image