এফএবিসি অধিবেশন: ঈশ্বরের বাণীর আলোকে শুরু হোক সিনোডালের নব যাত্রা

গত ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ,জার্কাতার মুলিয়া হোটেলে এফএবিসির ১২তম পূণাঙ্গ অধিবেশনে ক্যাথলিক বাইবেল ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাদার ইয়ান জে. স্টেফাফানাও এসভিডি, সিনোডাল রুপান্তর এবং সিনোডালের নবায়ন প্রসঙ্গে তার বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেনএশিয়ার মণ্ডলী যদি সত্যিকার অর্থে সেতুবন্ধকারী হতে চায় তবে তার মৌলিক ভিত্তি হতে হবে পবিত্র বাইবেল। পবিত্র বাইবেলই হলো স্বর্গ পৃথিবীর মধ্যে ঈশ্বর দ্বারা রচিত প্রথম সেতু। মণ্ডলীই হলো সেই সেতুর একটি মাত্র ভিত্তি। আর এই ভিত্তি শুরু হয় ঈশ্বরের বাক্য মনোযোগ দিয়ে শ্রবণ করার মধ্য দিয়ে।

তিনি সকল বিশপদের প্রতি আহব্বান রাখেন যে, বাইবেলের শিক্ষা আমাদের জীবনকে নতুন ভাবে অনুপ্রাণিত করে। তিরি আরো স্মরণ করিয়ে দেয় যে, এফএবিসির বিশপস ইনস্টিটিউট ফর দ্য বাইবেলিক্যাল অ্যাপোস্টোলেট (BIBA) দীর্ঘদিন ধরে এশিয়ায় বাইবেল শিক্ষা গঠনমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত এক দশকে এই উদ্যোগের গতি কিছুটা কমে গেলেও বর্তমান প্লেনারি অধিবেশন নতুন করে সেই অঙ্গীকার নবায়ন করার সুযোগ এনে দিয়েছে।

তিনি আরো বলেন, মণ্ডলীর সকল সাক্রামেন্তীয় কাজগুলোর প্রধান উৎস হলো পবিত্র বাইবেল। তাই বাইবেলের উপর ভিত্তি করে আরো অনেক খ্রিস্টভক্তদের বাইবেল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

তার বক্তব্যের শেষাংশে আরো বলেন, মণ্ডলীর কেবলমাত্র কাঠামোগত পরির্বতন নয় বরং ঈশ্বরের বাণীর মাধ্যমে মানুষের হৃদয়ের রুপান্তর ঘটানো প্রয়োজন। তার উপর ভিত্তি করেই মণ্ডলী  বিশ্বাসের সাথে  একসঙ্গে চলতে এবং আশা ঐক্যের সেতুবন্ধনকারী হিসেবে তার সকল কর্ম বাস্তবে  পূরণ করতে সক্ষম হবে।- আরভিএ সংবাদ।

 

Bengali pop up image