কলকাতার আর্চবিশপ এলিয়াস ফ্র্যাঙ্কের পাস্টরাল সফর টালিগঞ্জ 'কুইন অব পিস চার্চে'
গত ৮ মার্চ ২০২৬,টালিগঞ্জ কুইন অব পিস চার্চে কলকাতা ধর্ম প্রদেশের মাননীয় আর্চবিশপ এলিয়াস ফ্র্যাঙ্ক তাঁর পাস্টরাল ভিজিট তথা পালকীয় সফরে আসেন। এই উপলক্ষ্যে বাংলা,হিন্দিও ইংরাজি এই মিশ্র ভাষায় খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয়।
সকাল ৮:৩০ ,মি. মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।খ্রীষ্টযাগের পূর্বে হিন্দি ভাষা- ভাষার মানুষ ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্যের মাধ্যমে প্রধান অতিথি বিশপ মহোদয়কে সাদরে বরণ করে বেদী অভিমুখে নিয়ে আসেন।
পালপুরোহিত সহ একাধিক পুরোহিত সম্মিলিত ভাবে খ্রীষ্টযাগ উদযাপন করেন। পৌরহিত্য করেন মাননীয় আর্চবিশপ এলিয়াস ফ্র্যাঙ্ক।
৮মার্চ 'আন্তর্জাতিক নারী দিবস' হওয়ায় পল্লীবাসীদের কাছে দিনটির গুরুত্ব ছিল অপরিসীম। উপদেশে ঐদিনের পাঠের বিষয় সুন্দর ব্যাখ্যা করেন। নারীদিবস উপলক্ষে পালপুরোহিত নারীদের বেদীর সামনে মোমবাতি জ্বালিয়ে আশীর্বাদ ও প্রার্থনা করার কথা বলেন।
বিশপ মহোদয় প্রার্থনা করার পর বিশেষ ভাবে মহিলাদের আহ্বান জানান মণ্ডলীর কাজে সহযোগিতা করার জন্য। কারণ একমাত্র তারাই পারে পুত্র সন্তানদের মণ্ডলীর কাজে এগিয়ে দিতে।তিনি আরও বলেন, মণ্ডলীর কাজে নারী দের পাশাপাশি পুরুষ দের এগিয়ে আসতে হবে।পুরোহিতের সংখ্যা কম হওয়ায় তাদের অনেক সময় সমস্যায় পড় তে হয়।তাই মায়েরা যেন এ বিষয়ে ভাবনা চিন্তা করেন।
এরপর বিশেষ প্রার্থনা ,আশীর্বাদ দিয়ে সকলকে বিদায় দেন।
খ্রীষ্টযাগের শেষে পুষ্পস্তবক দিয়ে বিশপ মহোদয়কে সম্মান প্রদর্শন করা হয়।
খ্রীষ্টযাগের পর বিশপ মহোদয় প্যারিশ কাঠামোর প্রতিনিধিবৃন্দ ও কাউন্সিল মেম্বার দের সাথে সাক্ষাৎ করেন ও রিপোর্ট পাঠ শোনেন। ও সেই প্রসঙ্গে নানা পরামর্শ দেন। প্রতিবেদন – চন্দনা রোজারিও।