গির্জার পবিত্রতা রক্ষায় বিয়ের ফটোগ্রাফির জন্য নির্দেশিকা জারি করেছেন পাকিস্তানের আর্চবিশপ ।

Archbishop Benny Mario Travis of Lahore, Pakistan, and his official letter about the wedding photography guidelines.

পাকিস্তানের লাহোরের ক্যাথলিক আর্চডায়োসিসের আর্চবিশপ বেনি মারিও ট্রাভিস গির্জার ভেতরে বিয়ের ফটোগ্রাফি নিয়ে কঠোর নির্দেশিকা জারি করেছেন, যাতে গির্জার মর্যাদা পবিত্রতা এবং বিবাহের পবিত্র ধর্মীয় আচার বা ভাবগাম্ভীর্য বজায় থাকে।

২০২৬ খ্রিস্টাব্দের, ১০ মার্চ লিখিত এক চিঠিতে আর্চবিশপ ট্রাভিস তার আর্চডায়োসিসের পুরোহিত, ধর্মীয় ব্যক্তিবর্গ এবং সাধারণ বিশ্বাসীদের উদ্দেশ্যে গির্জাকে উপাসনার স্থান হিসেবে সম্মান করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আমার নজরে এসেছে যে লাহোরের ক্যাথিড্রাল এবং আরও অনেক গির্জায় নবদম্পতি তাদের পরিবার বিবাহ  অনুষ্ঠানের আগে পরে বেশ জাঁকজমকপূর্ণভাবে ছবি তোলায় ব্যস্ত থাকেন।তিনি আরও বলেন, “আমরা বিবাহের আনন্দ উদযাপন করি ঠিকই, কিন্তু আমাদের সবারই ঈশ্বরের গৃহকে মর্যাদা পবিত্রতাকে সম্মান করা উচিত। গির্জা মূলত উপাসনা, প্রার্থনা এবং ঈশ্বরের সাথে মিলনের স্থান।

তিনি যে সকল নির্দেশিকা দিয়েছেন তা হলো-

  1. বিয়ে অনুষ্ঠানের সময়ই কেবল ফটোগ্রাফি করা যাবে, তাও পারিশ পুরোহিতের পূর্বানুমতি নিয়ে, যাতে ধর্মীয় আচার ব্যাহত না হয়।বিয়ে অনুষ্ঠানের সময়ই কেবল ফটোগ্রাফি  করা যাবে তবে, পূর্বে পালক পুরোহিতের কাছ থেকে অনুমতি সাপেক্ষে তা করতে হবে।
  2. গির্জায় বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করার পরে নবদম্পতি, তাদের আত্নীয় পরিজনদের সাথে কয়েকটি দলীয় ছবি তুলতে পারবেন।
  3. ক্যাথিড্রালে বা গির্জায় প্রবেশপথেও একটি দলীয় ছবি নিতে পারবেন।
  4. তবে গির্জা এর প্রাঙ্গণের  ভিতরে জাকঁজমকপূর্ণ বা স্টুডিও ধাচেঁর বা কোন রকম রোমান্টিক অঙ্গভঙ্গি নিয়ে ছবি তোলা সম্পূর্ন নিষেধ করে দিয়েছেন।

আর্চবিশপ ট্রাভিস পুরোহিত ধর্মীয় ব্যক্তিদের অনুরোধ করেছেন, বিয়ের পূর্বপ্রস্তুতির সময় এবং বিয়ের দিন এই নীতিগুলো সুন্দরভাবে সকলকে বুঝিয়ে দিতে  যাতে নবদম্পতি তাদের পরিবার পবিত্র স্থানে শ্রদ্ধা বজায় রাখার গুরুত্ব উপলব্ধি করতে পারে।

লাহোরের সেন্ট ইগনেশিয়াস গির্জার সহকারী পুরোহিত ফাদার আদনান রশীদ এই নির্দেশিকাগুলোকে স্বাগত জানিয়েছেন।

আরভিএ (RVA)-এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “প্রার্থনামূলক এই অনুষ্ঠানের সময় ফটোগ্রাফার আত্মীয়রা প্রায়ই ছবি তোলায় বেশি মনোযোগ দেন, যা পুরোহিত নবদম্পতিউভয়ের মনোযোগে বিঘ্ন ঘটায়। পবিত্র প্রতীকগুলোর সামনে বা গির্জার ভেতরে পোজ দিয়ে ছবি তোলা এই স্যাক্রামেন্টের গাম্ভীর্যকে ক্ষুণ্ন করে।

এপিসকোপাল কমিশন অব সোশ্যাল কমিউনিকেশনের নির্বাহী সচিব ফাদার কাইসার ফেরোজ (OFM Cap) যোগ করে বলেন, “গির্জা কোনো স্টুডিও বা বিয়ের হল নয়। এখানে ফটোগ্রাফি করতে হলে স্থানটির পবিত্রতাকে সম্মান করতে হবে। অনেকেই অজান্তেই গির্জাকে শুধু পোজ দিয়ে ছবি তোলার পটভূমি হিসেবে ব্যবহার করে অসম্মান করেন।

পাকিস্তানে রেডিও ভেরিতাস এশিয়ার উর্দু সেবার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করা ফাদার ফেরোজ জোর দিয়ে বলেন, বিয়ে এমন একটি মুহূর্ত, যেখানে সাংস্কৃতিক প্রদর্শনী বা ছবি তোলার চেয়ে প্রার্থনামূলক ধর্মীয় আচারেই মনোযোগ দেওয়া উচিত।

লাহোর আর্চডায়োসিস পাকিস্তানের অন্যতম বৃহৎ ক্যাথলিক ডায়োসিস, যেখানে শহর আশপাশের এলাকাজুড়ে অসংখ্য প্যারিশ, স্কুল সামাজিক সেবামূলক কার্যক্রম রয়েছে। ফলে এই নির্দেশিকাগুলো শুধু স্থানীয় পর্যায়েই নয়, এশিয়ার অন্যান্য ক্যাথলিক সম্প্রদায়ের জন্যও একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। সংবাদ- আরভিএ