পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - মহৎ জীবন
একজন মানুষ… যিনি শুধু বই পড়ে বিদ্বান হননি, তাঁর জ্ঞানকে কাজে লাগিয়েছিলেন মানুষের জন্য। ১৮২০ খ্রিষ্টাব্দে ২৬ সেপ্টেম্বর, মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলায় সহজ ভাষায় শিক্ষার প্রসার এবং শিশুদের জন্য পাঠ্যবই রচনাতেও তাঁর অবদান ছিল অসামান্য। বিদ্যাসাগরের সবচেয়ে বড় পরিচয় শুধু তাঁর পাণ্ডিত্য ছিল না?তাঁর আসল পরিচয় ছিল – মানুষের পাশে দাঁড়ানোর সাহস।
আসুন, আজ এই মহৎ জীবন অনুষ্ঠানে জানি বাংলার মানুষের কাছে জ্ঞানের প্রতীক, মানবতার প্রতীক - পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে।
