‘লাউদাতো সি’ সপ্তাহ উপলক্ষে রেডিও ভেরিতাস এশিয়া - বাংলা বিভাগের বিশেষ নিবেদন

আরভিএ’র শ্রোতাবন্ধু ও পরিবেশ বন্ধু – পরিবেশ ও আমরা

গল্প নয়, বাস্তব সত্য। ভারতের পশ্চিমবঙ্গের, হুগলী জেলার, রেডিও ভেরিতাস এশিয়া – বাংলা বিভাগের জন্ম লগ্নের শ্রোতাবন্ধু। তাঁর ছোটবেলা থেকেই ছিল পরিবেশের প্রতি একটা টান এবং ভালোবাসা। পরিবেশের ওপর আরভিএ’র সব অনুষ্ঠান দেখার পর এবং সেই সব অনুষ্ঠানে পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের লাউদাতো সি’ পত্রের গুরত্ব জানার পর তিনি আরও বেশি উদ্বুদ্ধ হয়েছেন পরিবেশের যত্নের প্রতি।

আজ আসুন লাউদাতো সি’ সপ্তাহ উপলক্ষে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের এই বিশেষ নিবেদনে জানি এবং দেখি পরিবেশ নিয়োজিত প্রাণ আমাদের সেই প্রিয় বন্ধুটিকে।