পোপ চতুর্দশ লিও কতৃর্ক প্রকাশিত বিশ্বজনীনপত্র “মানবতার মহিমা”
গত ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ, পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োমযোগী একটি বিশ্বজনীনপত্র প্রকাশ করেছেন যার নাম: “মানবতার মহিমা” (Magnifica Humanitas) ।
এ বিশ্বজনীনপত্রটি প্রকাশের মূল উদ্দেশ্য হচ্ছে: কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যালোচনা করা এবং মাববব্যক্তির মর্যাদা রক্ষা করা।
কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, ও.এস.এ. ২০২৫ খ্রিস্টাব্দের ৮ মে তারিখে পোপ রূপে নির্বাচিত হয়ে তিনি তাঁর নাম নিলেন চতুর্দশ লিও। এ নাম গ্রহণ করার পেছনে তাঁর একটি আদর্শিক রূপরেখা ছিল। উনবিংশ শতাব্দির শিল্প—বিপ্লব উত্তরকালে নতুন সামাজিক অবস্থা উদ্ভাবনের কারণে পোপ ত্রয়োদশ লিও, ১৮৯১ খ্রিস্টাব্দে “নতুন বিষয় (Rerum Novarum) শিরোনামে খ্রিস্টমণ্ডলীর প্রথম সামাজিক শিক্ষা বিষয়ক একটি বিশ্বজনীনপত্র প্রকাশ করেন।
এ পত্রের প্রতিপাদ্য বিষয় ছিল “কর্মজীবীদের শ্রম ও মূলধন”। পোপ ত্রয়োদশ লিও’র প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাঁর দ্বারা প্রকাশিত “নতুন বিষয়” নামক বিশ্বজনীনপত্রের ১৩৫তম বার্ষিকীতে, ১৫ মে তারিখে তাঁর রচিত “মানবতার মহিমা” বিশ্বজনীনপত্রটি প্রকাশের উদ্দেশ্যে স্বাক্ষরিত করেন।
এ বিশ্বজনীনপত্রটি হচ্ছে পোপ চতুর্দশ লিও’র প্রথম প্রকাশ, যা আশা করা হচ্ছে তাঁর প্রশাসন আমলে বিশ্বের সামাজিক বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দান করবে।
পোপ হিসেবে নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মধ্যে পোপ লিও বলেছেন যে, বর্তমানে আরেকটি শিল্প—বিপ্লব ও উন্নয়ন—কর্মকাণ্ডের সূত্রপাত হয়েছে যাকে বলা হয় “কৃত্রিম বুদ্ধিমত্তা” (AI: Artificial Intelligence) ।
যোগাযোগ মাধ্যম দিবসে কয়েকদিন আগে তিনি বলেছেন যে, “আমাদের মুখমণ্ডল ও মুখের কণ্ঠস্বর একক, প্রত্যেক মানবব্যক্তি স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রকাশ”, “ব্যক্তির নিজস্ব পরিচয় পুনর্বার সৃষ্টি করা যায়না”; “কোন ব্যক্তির কণ্ঠ ও মুখমণ্ডল, প্রজ্ঞা ও জ্ঞান, সচেতনতা ও দায়বদ্ধতা, অনুভূতি ও বন্ধুত্ব নকল করে “কৃত্রিম বুদ্ধিমত্তা” (AI: Artificial Intelligence) অনেক সময় মানবিক সম্পর্কের গভীরতম পর্যায়ে অবৈধ ও অন্যায় ভাবে প্রবেশ করে এবং মানুষের নিজস্ব অধিকারের ওপর হস্তক্ষেপ করে”।
“কৃত্রিম বুদ্ধিমত্তা”র বর্তমান যুগের প্রেক্ষাপটে “মানবতার মহিমা” বিষয়ক বিশ্বজনীনপত্রটি নিবেদিত হয়েছে মানবব্যক্তির মর্যাদা এবং মানবতা রক্ষা করার উদ্দেশ্যে। খুবই গুরুত্বপূর্ণ সামাজিক ও মাণ্ডলিক বিষয়সমূহ এ দলিলটিতে আলোচনা করা হয়েছে।
বিশ্বের সামগ্রিক সংকটকালে খ্রিস্টমণ্ডলী “বিশ্ববিবেকের কণ্ঠস্বর” হিসেবে মানবতা রক্ষা করার উদ্দেশ্যে তাঁর নৈতিক শিক্ষা এ দলিলটিতে স্থান পেয়েছে। সুতরাং মণ্ডলীর সামাজিক শিক্ষার এ দলিলটি সকলে যেন মনোযোগ সহকারে গুরুত্ব প্রদান করে।
“মানবতার মহিমা” বিষয়ক পুরো দলিলটি, তার সারসংক্ষেপ, ভিডিও এবং চিত্রায়িত তথ্য বিভিন্ন অনলাইনে পাওয়া যাচ্ছে। আরও বিশদভাবে অবগত হওয়ার জন্য যে তিনটি লিংক উল্লেখ করা হয়েছে তা নিম্নরূপ:
(1) (https://e.va/magnificahumanitas/); (2) (bit.ly/mhEMBARGOmay25); (3) (www.vatican.va)
বিশ্বজনীনপত্রের সংক্ষিপ্ত পরিচয়:
“মানবতার মহিমা” বিষয়ক বিশ্বজনীনপত্রটি ভবিষ্যতে নানা জনে নানা ভাবে লেখালেখি করবে। ভবিষ্যতে এ বিষয়ে আরও বিশদ আলোচনা সুযোগও আমার হবে। তবে এখানে বিশ্বজনীন পত্রটির আলোচিত বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা তুলে ধরছি।
আজ ২৫ মে তারিখে, “মানবতার মহিমা” বিষয়ক বিশ্বজনীনপত্রটি প্রকাশনার সময়ে পুণ্যপিত পোপ মহোদয় নিজের হাতে লিখিত নিম্নোক্ত বাণীটি সকল বিশপদের কাছে প্রেরণ করেছেন।
Dear brother Bishop,
May the Holy Spirit “renew the face of the earth” and of the magnificent humanity God has created and Jesus Christ has saved.
Please join me in bringing our Magisterium to the whole Church and all the world.
Fraternally in the episcopate,
Leo PP. XIV
বিষয়সূচি:
ভূমিকা: বর্তমান যুগের “নতুন বিষয়”; বাইবেলের দুটো কাহিনী: বাবেলের দুর্গ (চূড়া) (দ্র: আদি ১১:১-৯) এবং জেরুশালেমের প্রাচীর নির্মাণ (দ্র: নেহেমিয়া ২-৬); গণকল্যাণমূলক নির্মানকাজে মানুষ যেন সর্বদা মানুষই থাকে।
প্রথম অধ্যায়: মঙ্গলসমাচারের প্রতি বিশ্বস্ততার সক্রিয় পদ্ধতি
(ক) মানব ইতিহাসের পথ ধরে খ্রিস্টমণ্ডলীর পথযাত্রা
(খ) পোপ ত্রয়োদশ লিও থেকে শুরু করে অদ্যাবধি মণ্ডলীর সামাজিক শিক্ষা
দ্বিতীয় অধ্যায়: মণ্ডলীর সামাজিক শিক্ষার ভিত্তি ও নীতিসমূহ
(ক) সামাজিক শিক্ষার ভিত্তি: মানবব্যক্তি: ঈশ্বর-সাদৃশ্য; সকল মানুষের সমমর্যাদা; মানবাধিকার সর্বোত্তম মূল্যবোধ।
(খ) সামাজিক শিক্ষার নীতিসমুহ: গণমঙ্গলের নীতি; জগৎ—সম্পদের সার্বজনীন উদ্দেশ্য; অধঃস্থনের অধিকার—নীতি; মানব—সংহতির জন্য নীতি; সামাজিক ন্যায়নীতি।
(গ) সমন্বিত মানব—উন্নয়ন
(ঘ) সামাজিক শিক্ষার আলোকে মণ্ডলীর আত্ম—পরীক্ষা
তৃতীয় অধ্যায়: প্রযুক্তিবিদ্যা ও তার প্রভাব; কৃত্রিম বুদ্ধিমত্তা—প্রসূত (এ.আই) অঙ্গীকারে আলোকে মানবতার মহিমা
(ক) প্রযুক্তিবিদ্যার আদর্শ ও ডিজিটাল পদ্ধতির ক্ষমতা
(খ) কৃত্রিম বুদ্ধিমত্তা: মূল্যবান যন্ত্র কিন্তু ব্যবহারে সাবধানতা
(গ) কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা
(ঘ) অবশ্যই স্মরণ—যোগ্য: গুরুত্ব আরোপিত ব্যাখ্যা: মানবতাব্যাপী এবং মানবতা—উত্তর; সীমাবদ্ধতা, মানব—হৃদয়, মানবব্যাক্তির মাহাত্ম্য।
(ঙ) সর্বাধিক সত্য যা মানবতারও উর্দ্ধে: অনুগ্রহ ও খ্রিস্টীয় মানবত্ব
(চ) দু’ধরনের নগর এবং দু’ধরনের ভালবাসা
চতুর্থ অধ্যায়: রূপ্তান্তরের যুগান্তরে মানবতা সংরক্ষণ; সত্য, শ্রম ও স্বাধীনতা
(ক) সত্য: গণকল্যাণ: সত্য ও গণতন্ত্র; গণমাধ্যম ও সমষ্টিগত কল্পনা; পরিবেশ রক্ষার উদ্দেশে গণমাধ্যম; ডিজিটাল যুগে শিক্ষার সাথে সম্পৃক্ততা রক্ষা; বিদ্যালয়ের কেন্দ্রীয় ভূমিকা।
(খ) ডিজিটাল বিবর্তন যুগে মানবশ্রমের মর্যাদা: শ্রমের মূল্য; বেকার সমস্যা; এমন অর্থনীতি যা মর্যাদার মূল্য দেয়; পরিবার এবং যুবগোষ্ঠী: প্রত্যাশার সামাজিক পরিবেশ।
(গ) নির্ভরশীলতা এবং বানিজ্যিকতা স্বাধীনতার সুরক্ষা: নির্ভরতা ও সামাজিক নিয়ন্ত্রণ; নতুন দাসত্ব—প্রথার শৃঙ্খল ভেঙ্গে দেওয়া
(ঘ) সহ—দায়িত্ববোধ
পঞ্চম অধ্যায়: ক্ষমতার সংস্কৃতি এবং ভালবাসার সভ্যতা
(ক) ডিজিটাল যুগে ভালবাসার সভ্যতা
(খ) ক্ষমতার সংস্কৃতি: ভাব — যুদ্ধ স্বাভাবিক; সীমাহীন শক্তি প্রয়োগ; যুদ্ধাশ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা; বহুত্ববাদের সংকট; অনুমেয় রাজনৈতিক বাস্তবতাবাদ;
(গ) ভালবাসার সভ্যতা গড়ে তোলা: আমরা কেবল নিজের অংশটুকুই করতে পারি; কথার অস্ত্র পরিহার করা প্রয়োজন; ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা; ভুক্তভোগীদের ভাবনা গ্রহণ করা; সুস্থ বাস্তবতাবাদের কৃষ্টি উদ্ভাবন করা; সংলাপের পুনঃজাগরণ; কুটনীতি ও বহুত্ববাদীতার আবশ্যকতা; প্রার্থনা ও প্রত্যাশা
উপসংহার: বাণী দেহধারণ করলেন; খ্রিস্টেতে এক দেহ; আমাদের যুগের কার্যক্ষেত্র; প্রত্যাশার গান: প্রভুর মহিমাগান। - কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি, ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ, মণ্ডলীর মাতা কুমারী মারীয়ার পর্ব।